1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

৫ আগস্ট সিরাজগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’তে জানানো হবে শ্রদ্ধা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
জুলাই স্মৃতিস্তম্ভ
622

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষে আগামী ৫ আগস্টে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে সাজসজ্জাগত বিষয়ে কাজ করছে নির্মাণকর্মীরা।

গত ৯ জুলাই দুপুরে বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান চত্বরে এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, “জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে; যা ৬৪ জেলাতেই নির্মিত হবে। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলে আশা করছি।”

তিনি বলেন, সিরাজগঞ্জ পিডব্লিউডি এই স্মৃতিস্তম্ভের কাঠামো তৈরি করবে। মূল স্মৃতিস্তম্ভ ঢাকায় তৈরি হবে। সেখান থেকে এনে এখানে স্থাপন করা হবে।

এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে সিরাজগঞ্জ জেলায় ছাত্র, জনতা, বিভিন্ন দলের নেতাকর্মী ও পুলিশসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন।

01

02

Tags: ,

622
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত