1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
234

সিরাজগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্যোগ নেন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও ব্যুরো চিফ মোঃ হেলাল আহমেদ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় শহরের চৌরাস্তা রোডে অবস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তিনি দৈনিক করতোয়ার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং সিরাজগঞ্জের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল এবং বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ খান হাসান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি এম এ লতিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন এবং দৈনিক সিরাজগঞ্জ সংবাদ সম্পাদক মোঃ মাসুদ রেজা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ নিয়ামুল হাকিম সাজু, প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, আইনজীবী মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে কেক কেটে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত