1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

মৌসুমে শহরমুখী পাকা তাল, তাড়াশের তালের কদর বাড়ছে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
294

সিরাজগঞ্জের চলনবিলাঞ্চলে শ্রাবণ-ভাদ্র মাস এলেই শুরু হয় পাকা তালের মৌসুম। বর্ষাকালে গ্রামের রাস্তাঘাট, পুকুরপাড়, বাড়ির আঙিনা কিংবা পতিত জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তালগাছ থেকে সংগ্রহ করা হয় এই মৌসুমী ফল। বিশেষ করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পাকা তালের জন্য সুপরিচিত। এখানকার তাল এখন আর শুধু গ্রামের ঐতিহ্য নয়—এটি হয়ে উঠেছে একটি লাভজনক মৌসুমি ব্যবসার অংশ।

তালের চাহিদা এখন শহরেও বেড়েছে। গৃহস্থ বাড়িতে জামাই-আত্মীয়দের আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে তাল পিঠা, পায়েস কিংবা খিরসা। এসব খাবারের প্রধান উপাদান পাকা তাল হওয়ায় বাজারে এর মূল্যও বেড়েছে।

ব্যবসায়ী আনোয়ার জানালেন, “গ্রামে ঘুরে আমরা ৫ থেকে ২০ টাকা দামে তাল কিনি, আর শহরে তা বিক্রি করি ৫০ থেকে ৬০ টাকায়। যদি আগে থেকেই গাছের তাল কিনে রাখা যায়, তাহলে লাভ আরও বেশি হয়।”

তাড়াশ পৌর এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, “আগে পাকা তালের সরবরাহ বেশি ছিল। কিন্তু এখন গ্রীষ্মে কাঁচা তাল বা শাঁস বিক্রি হওয়ায় পাকা তাল কম পাওয়া যাচ্ছে। ফলে দামও বেড়েছে।”

ভাদাস গ্রামের বিক্রম ফকির বলেন, “গুড়ের দাম বেড়ে যাওয়ায় তাল পিঠা তৈরি করা এখন খরচ সাপেক্ষ হয়ে গেছে। গরিব মানুষদের জন্য এটা এখন আর আগের মতো সহজ নয়।”

তালের এই মৌসুমিক উৎসব ও বাজারে তার বাণিজ্যিক গুরুত্ব দেখাচ্ছে, কিভাবে এক সময়ের গ্রামীণ ঐতিহ্য আজ হয়ে উঠছে শহরমুখী পণ্যে রূপান্তরিত।

01

02

Tags: ,

294
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত