1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

আদিবাসী দিবসে সিরাজগঞ্জে বিরল প্রজাতির গাছ রোপণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
443

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সিরাজগঞ্জে বিরল প্রজাতির কারাম গাছ রোপণ করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে কুড়মালি পাঠশালায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৭৪ টি কারাম গাছ রোপণ করা হয়। পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ এ আয়োজন করে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হয় সবার মধ্যে। কারাম গাছ স্থানীয়ভাবে সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বহন করে। দেশে এই গাছের চাষ বা রোপণ হয়নি বললেই চলে।

অনুষ্ঠানে পরিবেশ কর্মীরা জানান, এই উদ্যোগ শুধু গাছ রোপণ নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আদিবাসী ঐতিহ্য পুণরুদ্ধারের এক অনন্য পদক্ষেপ।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ বলেন, দেশে প্রথমবার কারাম গাছ রোপণের মাধ্যমে আমরা শুধু একটি গাছ লাগাচ্ছি না বরং একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের বীজ বপন করছি।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: , ,

443
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত