1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

হাসপাতালে একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
হাসপাতালে একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম। ছবি: সংগৃহীত
147

সিরাজগঞ্জে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। শনিবার (২৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাঁতী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ সেখের মেয়ে তানিয়া খাতুনকে শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য আনা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর স্বাভাবিক প্রসবের সম্ভাবনা দেখতে পান দায়িত্বপ্রাপ্ত নার্স মর্জিনা খাতুন। পরে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে পর পর তিনটি পুত্র সন্তানের জন্ম দেন তানিয়া। এ ঘটনায় হাসপাতাল ও স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

তানিয়ার স্বামী মো. ওবায়দুল্লাহ রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। এই দম্পতির আগে একটি কন্যাসন্তান রয়েছে। এবার একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় পরিবারে খুশির মাত্রা আরও বেড়েছে।

বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল বলেন, ‘স্বাভাবিক প্রসবেই তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। মা ও শিশুরা ভালো আছেন।’

01

02

Tags: , , ,

147
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত