1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
708

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মেতে উঠছে সিরাজগঞ্জের ফুটবল অঙ্গন। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে বহুল প্রত্যাশিত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট।

রবিবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রতিযোগিতার বাইলজ চূড়ান্ত এবং লটারির মাধ্যমে খেলার ফিক্সচার নির্ধারণ করা হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ‘ক’ গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সদর পৌরসভা একাদশ।

নকআউট পদ্ধতিতে দুই গ্রুপে ৫টি করে মোট ১০টি দল অংশ নেবে। অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো হলো—কাজিপুর, কামারখন্দ, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলা পরিষদ একাদশ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন, প্রাক্তন ফুটবলার মাহমুদুল হাসান খোকন, হেদায়েতুল ইসলাম ফ্রুট, স্ট্যালিন, খোকন এবং জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. রেজাউল ইসলাম।

প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন স্থানীয় ও ৪ জন বহিরাগত খেলোয়াড় নিবন্ধনের শর্ত রাখা হয়েছে। দীর্ঘদিন পর এ প্রতিযোগিতাকে ঘিরে জেলার ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

01

02

Tags:

708
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত