সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি মানিক, সম্পাদক মামুন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি মানিক, সম্পাদক মামুন
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় পরিষদের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মিলনমেলা ও আলোচনা সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক। স্বাগত বক্তব্য দেন সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক নানা সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহীন শিক্ষা স্কুলের পরিচালক মো. নুরুল হক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল। বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সুখ পাখি রেড লাভের সমন্বয়ক রাসেল রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিলনমেলায় সংগঠনগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সম্মিলিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
158
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় পরিষদের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মিলনমেলা ও আলোচনা সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক। স্বাগত বক্তব্য দেন সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক নানা সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহীন শিক্ষা স্কুলের পরিচালক মো. নুরুল হক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সুখ পাখি রেড লাভের সমন্বয়ক রাসেল রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিলনমেলায় সংগঠনগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সম্মিলিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।