1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬
105

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

র‍্যালির পাশাপাশি জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা অফিসার্স ক্লাবের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং সবাইকে সচেতন হওয়ার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

01

02

Tags: , ,

105
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত