1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

হঠাৎ শুরু হওয়া ঘূর্ণিবাতাসে সিরাজগঞ্জের কয়েক গ্রাম ক্ষতিগ্রস্ত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ঘূর্ণিবাতাসে সিরাজগঞ্জের কয়েক গ্রাম ক্ষতিগ্রস্ত
567

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে মাত্র দুই থেকে তিন মিনিটের ঘূর্ণিবাতাসে (টর্নেডো) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ শুরু হওয়া ঝড়ে গাছপালা ভেঙে পড়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

বাহুকা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, কিছু বোঝার আগেই ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আছি৷

চিলগাছা গ্রামের কৃষক মনু খান বলেন, ঘরের চাল তো উড়ে গেছেই। সঙ্গে সঙ্গে ফসলি জমিও শেষ। অতর্কিত ঝড়ে নিঃস্ব হয়ে গেলাম।

চরচিলগাছা গ্রামের সোহাগ মন্ডল বলেন, হঠাৎ ঝড়ে আমাদের বাড়ির টিনের চাল উড়ে গেছে। পরে প্রায় ২০০ মিটার দূর থেকে সেই চাল উদ্ধার করে নিয়ে আসছি।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, অসংখ্য টিনশেড ঘর ও গাছপালা ধসে পড়েছে। কিছু ঘর উড়ে গেছে অনেক দূরে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় চলাচল ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঝড়ে এলাকার আবাদি জমির ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দেখলাম, তিন গ্রামের (চরচিলগাছা, চিলগাছা, বাহুকা) ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫টি পরিবারের বেশি ক্ষতি হয়েছে। ইটালি গ্রামে গিয়ে সেটার বিষয়ে বলতে পারব।

01

02

Tags:

567
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত