1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা মোরাদুজ্জামানের স্মরণে ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফুটবল টুর্নামেন্ট
290

সিরাজগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মির্জা মোরাদুজ্জামানের স্মৃতি স্মরণে সিরাজগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। মরহুম মির্জা মুরাদুজ্জামান এর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (১ আগস্ট) রাত ৯টায় সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ি হাজী আহম্মাদ আলিয়া কামিল মাদ্রাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. নাজমুল হাসান তালুকদার রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাব এর সভাপতি ডা: এম এ লতিফ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সংসদ সদস্য মির্জা মুরাদুজ্জামানকে স্মরণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, মির্জা মুরাদুজ্জামান ছিলেন সিরাজগঞ্জ সদর-০২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহকর্মী, তিনি ছিলেন একজন জনদরদি ও আপাদমস্তক মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি রাজনীতি করতেন সমাজকে বদলে দিতে, বিশেষ করে মাদক ও সন্ত্রাস এবং দুর্নীতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার মতো ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে সম্পৃক্ত করতেন।

অনুষ্ঠান‌টি সিরাজগঞ্জ জেলা বিএনপির জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মিনু সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ড.নজমুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন ইসলাম খান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. মোয়াজ্জেমুল হক রিপন, মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব মো. আখতারুজ্জামান আখতার ফকির, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক জুবায়ের আল ইসলাম সেজান।

তাঁর স্মৃতিকে ধারণ করে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন তাঁরই সুযোগ্য পুত্র মির্জা মোস্তফা জামান।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে তরুণ প্রজন্ম সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। বি‌শেষ ক‌রে বাংলাদেশের মফস্বল অঞ্চলগুলোতে রাজনীতির পাশাপাশি সামাজিক নেতৃত্বের ক্ষেত্রেও খেলাধুলার ভূমিকা এখন আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় যখন যুব সমাজকে বিপথে নিতে চাচ্ছে, তখন ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন কেবল বিনোদন নয় এটি একটি সামাজিক আন্দোলনেরই অংশ। মির্জা মুরাদুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেই উদাহরণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দিন।

বর্ষীয়ান রাজনীতিবিদের স্মরণে জমজমাট ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘ব্রাজিল’ বনাম ‘ক্রোয়েশিয়া’ দল। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে গোলের ব্যবধান তৈরি না হওয়ায় টাইব্রেকার মাধ্যমে ‘ক্রোয়েশিয়া’ দল এক-দুই গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে এই টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে, প্রতিটি দলে ৮ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত