1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
100

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রায় দুই হাজার ইয়াবাসহ তাদের ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-১২। র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা জেলা সদরের রাধানগর গ্রামের মো. আমিনুল ইসলাম রনি (৪৫), দোহারপাড়া গ্রামের মো. রাশেদ রানা (৪২) ও সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে ধোপাকান্দি এলাকার ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ২০ হাজার ২২০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল, তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত