বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিচিতি সভা ও প্রান্তিক নারী ও শিক্ষার্থীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের গুড ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সকল সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা একত্রিত হন। সেলাই মেশিন পেয়ে প্রান্তিক নারী ও শিক্ষার্থীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন এবং এ উদ্যোগ তাদের জীবনে নতুন আলোর দিশা দেখাবে বলে উপস্থিতরা মনে করেন। বক্তারা বলেন, ছোট একটি সহযোগিতাও কখনো কখনো মানুষের জীবন পাল্টে দিতে পারে। শুভ সংঘের এই কর্মসূচি তাই শুধু দান নয়, বরং আত্মমর্যাদা ও আত্মকর্মসংস্থানের হাতিয়ার। সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. এস এম কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকারুল হকের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফার্মাসিস্ট আবুল কালাম আজাদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন আব্দুস সামাদ সায়েম, স্বপন চন্দ্র দাস ও রাব্বি হাসান হৃদয়। তারা বলেন, মানবিকতার আন্দোলন গড়ে তুলতে হলে প্রত্যেক তরুণকে সমাজের জন্য এগিয়ে আসতে হবে। শুভ সংঘ সেই কাজটাই করছে। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশা সরকার, সাধারণ সম্পাদক আশকারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন রানা ও পিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক রাশেদা পারভীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুবায়ের জিকো প্রমুখ।
80
বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিচিতি সভা ও প্রান্তিক নারী ও শিক্ষার্থীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের গুড ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সকল সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা একত্রিত হন।
সেলাই মেশিন পেয়ে প্রান্তিক নারী ও শিক্ষার্থীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন এবং এ উদ্যোগ তাদের জীবনে নতুন আলোর দিশা দেখাবে বলে উপস্থিতরা মনে করেন। বক্তারা বলেন, ছোট একটি সহযোগিতাও কখনো কখনো মানুষের জীবন পাল্টে দিতে পারে। শুভ সংঘের এই কর্মসূচি তাই শুধু দান নয়, বরং আত্মমর্যাদা ও আত্মকর্মসংস্থানের হাতিয়ার।
সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. এস এম কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকারুল হকের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফার্মাসিস্ট আবুল কালাম আজাদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন আব্দুস সামাদ সায়েম, স্বপন চন্দ্র দাস ও রাব্বি হাসান হৃদয়।
তারা বলেন, মানবিকতার আন্দোলন গড়ে তুলতে হলে প্রত্যেক তরুণকে সমাজের জন্য এগিয়ে আসতে হবে। শুভ সংঘ সেই কাজটাই করছে।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশা সরকার, সাধারণ সম্পাদক আশকারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন রানা ও পিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক রাশেদা পারভীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুবায়ের জিকো প্রমুখ।