1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

স্ত্রীকে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী, গণপিটুনির পরে আটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ পুলিশ থানা
সিরাজগঞ্জ পুলিশ থানা
88

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রঞ্জনা খাতুন (৩৮)। তিনি স্থানীয় ইব্রাহিম হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ইব্রাহিমকে আটক করে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ইব্রাহিম একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রঞ্জনাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

01

02

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত