1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
54

উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সোবহান প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোবহান স্থানীয় একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়েছে।

রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক হায়দুল একই গ্রামের ইসমাইলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তপাড়া এলংজানি গ্রামে খাস পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। এই গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গত দুই বছর আগেও সংঘর্ষে বাবা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে সোবহান প্রামাণিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্বজনরা।

রোববার রাতে সোবহান প্রামাণিক ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই সোবহানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত শেফালীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কিনা তা যাচাই-বাছাই চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত