1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
254

নিউমোনিয়া ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। গত কয়েক দিন ধরে তিনি তীব্র জ্বরে ভুগছিলেন।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস চিকিৎসকদের বরাতে জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ইকবাল হাসান মাহমুদ টুকুর নিউমোনিয়া ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

তিনি জানান, মন্ত্রীর বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং রক্তচাপও স্বাভাবিক আছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি ভালো আছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে তার সুস্থতা কামনায় বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি।

01

02

Tags:

254
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত