1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
79

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশুরোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা ক্লাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন টুকু। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, টুকুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। আরও কয়েকদিন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকতে হবে।

বুধবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে টুকুর শারীরিক অবস্থার খোঁজ নেন। একই দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

01

02

Tags:

79
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত