1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে তারেক রহমান ও টুকুর খালাসে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
67

সুপ্রিম কোর্ট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মিথ্যা ও ভিত্তিহীন মামলায় খালাস পাওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।

এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ খালাস বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে আরও বেগবান করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্দীপনা যোগাবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত