1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাপানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সলপের ভেজাল ঘোল উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের বৈঠক বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন সংসদ সদস্য আলীম কাটাখালি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ইফতার বিতরণে গোলযোগ সৃষ্টিতে সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার সিরাজগঞ্জ সরকারি কলেজে গ্রীন ভয়েসের ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২
                   
                       

সলপের ভেজাল ঘোল উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
29

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপ এলাকার ঘোল উৎপাদনে ভেজালের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) পরিচালিত অভিযানে মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে দুধের ৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নমুনাগুলোতে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পানি মেশানো হয়েছে। এছাড়া বিষাক্ত ঘনচিনি ব্যবহার করে ঘোল উৎপাদনের অভিযোগও পাওয়া যায়।

অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় সলপ দই ঘর (মো. আব্দুল খালেক) কে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সলপ স্পেশাল ঘোল ঘর (মো. আব্দুল জলিল) কে ২০ হাজার এবং সাইফুল সুইটস (মো. ওমর ফারুক সরকার) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ সময় ৪০ কেজি হাইড্রোজযুক্ত জিলাপি এবং ২৫ লিটার ঘনচিনি মেশানো ঘোল জব্দ করে ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত