1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জের ৬ আসনে ভোটার ২৬ লাখ, বেড়েছে প্রায় ২ লাখ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত যারা যারা মনোনয়ন ফরম তুলেছেন
241

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রণীত চূড়ান্ত ভোটার তালিকায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। আগের নির্বাচনের তুলনায় জেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আসনভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন। সে হিসাবে দুই বছরে এখানে ভোটার বেড়েছে ২৯ হাজার ৮ জন।

অন্যদিকে, জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে। কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের একাংশ নিয়ে গঠিত এই আসনে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। এবার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় এই আসনে ভোটার কমেছে ৯ হাজার ৬৫৩ জন।

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসনে বর্তমানে ভোটার রয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন, নারী ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন।

রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের সাতজন ভোটার রয়েছেন। আগের নির্বাচনের তুলনায় এ আসনে ভোটার বেড়েছে ২৯ হাজার ৫৭৮ জন।

উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ২ লাখ ৩২ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন ভোটার রয়েছেন। গত দুই বছরে এই আসনে ভোটার বেড়েছে ৩২ হাজার ৩৮০ জন।

বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনে বর্তমানে ভোটার রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন, নারী ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের দুইজন ভোটার রয়েছেন। আগের নির্বাচনের তুলনায় এই আসনে ভোটার বেড়েছে ২৭ হাজার ৬৬০ জন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটার বৃদ্ধির এই চিত্র আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত