সিরাজগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে নানা নির্দেশনা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে নানা নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় নির্বাচনের নানা প্রায়োগিক দিক পর্যালোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়। সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাইস্কুলে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। ২৮ জানুয়ারি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মামুন খান। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনগত দায়িত্ব, কেন্দ্র ব্যবস্থাপনা, ফলাফল প্রেরণ পদ্ধতি ও নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
66
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় নির্বাচনের নানা প্রায়োগিক দিক পর্যালোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়।
সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাইস্কুলে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে।
২৮ জানুয়ারি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মামুন খান।
প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনগত দায়িত্ব, কেন্দ্র ব্যবস্থাপনা, ফলাফল প্রেরণ পদ্ধতি ও নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।