1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
135

সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক নারী ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি ফরিদুল ইসলাম বিটকেলকে (১৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রায়গঞ্জ থানার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা শেখের ছেলে ফরিদুল ইসলাম বিটকেল।

র‌্যাব আরও জানায়, গত ৩১ আগস্ট রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের নিজ বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণ করে ফরিদুল। ধর্ষণের বিষয়টি জানার পর পরের দিন (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত