সিরাজগঞ্জে নাট্যসংগঠন এর দীর্ঘ ৪৭ বছরের গৌরবময় পথচলার সাক্ষী তরুণ সম্প্রদায়। প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনা, নাট্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে সামনে রেখে কাজ করে আসা এই ঐতিহ্যবাহী সংগঠন শনিবার (১৯ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে পালন করল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী।
শহরের দরগাহ পট্টি রোডের সোহাগ ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সদস্য, কবি ও বীর মুক্তিযোদ্ধা খ. ম. আখতার হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ।
এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য মমিন বাবু, নাট্য অভিনেতা তোফা হাসান, ফেডারেশনের সভাপতি মোঃ গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভোলা, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবীর মিঠু, সাংস্কৃতিক পরিচালক সূর্য বারী, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, নাট্য নির্দেশক ও অভিনেতা এ.কে. আজাদ, সংগ্রাম নাট্য দলের সভাপতি আহমেদ শরীফ, আনন্দধ্বনি সংগঠনের সাধারণ সম্পাদক কানিজ রেহানা, কবি ও লেখক গৌতম সাহা, রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম খান হীরা, নাবিক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম এবং আলোক পরিকল্পক জীবন সাহা।
আয়োজকরা জানান, দীর্ঘ ৪৭ বছরের পথচলায় তরুণ সম্প্রদায় বরাবরের মতোই নাটক, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্যসংগঠন, সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tags: তরুণ সম্প্রদায়, তোফা হাসান, মমিন বাবু, সিরাজগঞ্জ