1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
54

সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে সিলিন্ডার প্রায় শূন্য হয়ে পড়েছে। যেসব দোকানে সীমিত পরিসরে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্যাসের খোঁজে মানুষ এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেকেই সিলিন্ডার না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। রান্নার জ্বালানি সংকটে পড়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

পৌর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “কয়েক দিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে, এতে বাড়তি খরচ হচ্ছে। এভাবে আর কত দিন চলবে, বুঝতে পারছি না।”

এদিকে ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়াই এই সংকটের মূল কারণ। শহরের একজন গ্যাস ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, চাহিদার তুলনায় খুবই কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না।

সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলছেন, দ্রুত এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, বাজারে তদারকি জোরদার করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত