1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

আইনশৃঙ্খলা উন্নয়নে দ্রুত উদ্যোগ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
99

সিরাজগঞ্জে চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক বিস্তার এবং পাড়া-মহল্লায় সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

নির্বাচনে বিজয়ের পর ১৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ ও দোয়ার পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ রয়েছে। পাশাপাশি মাদকের প্রভাব এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও উদ্বেগজনক। এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

টুকু আরও বলেন,বড়বাজারে পাশে ময়লা আবর্জনার স্তুপ হয়ে যেন দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দুষিত না করে তার ব্যবস্থা করা হবে,শহরকে যানজট মুক্ত ও কাটাখালির উন্নয়ন করে আধুনিক অপরুপ শহর গড়ে তোলা হবে।

মাদক নিয়ন্ত্রণ বিষয়ো তিনি বলেন,নেশা ও মাদক মানব-সভ্যতার চরম শত্রু। এটা জীবন ও সম্ভাবনাকে নষ্ট করে,শান্তির পরিবারে অশান্তির আগুন প্রজ্জ্বলিত করে এবং সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। নেশা ও মাদক সভ্যতার চাকা পিছনের দিকে ঘুরিয়ে দেয়। তাই শহরে যেখানে যেখানে মাদকের আখড়া রয়েছে তা গুড়িয়ে দিয়ে সমাজে অনাচার ও অস্থিরতা দূর করা হবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা হবে। পাড়া-মহল্লাভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য আগে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাই সিরাজগঞ্জকে চাঁদাবাজি ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে।

শোকরানা আদায় ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সরকার।

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত