সিরাজগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে রফিক সরকার সভাপতি, কর্ণেল সাধারণ সম্পাদক
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে রফিক সরকার সভাপতি, কর্ণেল সাধারণ সম্পাদক
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬–২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে জাতীয়তাবাদী শক্তি প্যানেল থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। সমিতির প্রকাশিত ফলাফল শিট অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট শফিকুল হায়দার (রফিক সরকার) সর্বোচ্চ ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমাইল হোসেন (হাসু) পান ৬৪ ভোট এবং মো. রফিকুল ইসলাম সেলিম পান ৯০ ভোট। সহ-সভাপতি পদে মো. আলিমুল হক ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবির কর্ণেল ১৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান পান ১১৬ ভোট এবং ইন্দ্রজিত সাহা পান ১০৮ ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি জয় পান। আর কোষাধ্যক্ষ পদে হেদায়েতুল্লা হীরা নির্বাচিত হন। এছাড়াও আরও বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন আরও কয়েকজন। বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের মধ্যে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন নেতৃত্ব সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও আইনজীবীদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা। বিজয়ীদের পুরো তালিকা এখানে :
175
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬–২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে জাতীয়তাবাদী শক্তি প্যানেল থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। সমিতির প্রকাশিত ফলাফল শিট অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট শফিকুল হায়দার (রফিক সরকার) সর্বোচ্চ ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমাইল হোসেন (হাসু) পান ৬৪ ভোট এবং মো. রফিকুল ইসলাম সেলিম পান ৯০ ভোট।
সহ-সভাপতি পদে মো. আলিমুল হক ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবির কর্ণেল ১৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান পান ১১৬ ভোট এবং ইন্দ্রজিত সাহা পান ১০৮ ভোট।
সহকারী সাধারণ সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি জয় পান। আর কোষাধ্যক্ষ পদে হেদায়েতুল্লা হীরা নির্বাচিত হন।
এছাড়াও আরও বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন আরও কয়েকজন।
বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের মধ্যে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন নেতৃত্ব সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও আইনজীবীদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।