২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে বহু আহত ও ১৩ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আর জনতার প্রবল প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা হয়ে ওঠে রণক্ষেত্র। বিশেষ করে ৩ আগস্ট ও ৪ আগস্ট পুরো জেলা চলে আসে আন্দোলনকারী জনতার দখলে।
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদ হলেন- সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণ পাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপিকর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুূূদ্রপুরের লেবু ও বারইভাগের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী, কৈজরির অন্তর ইসলাম, রূপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।
তাদের মহান আত্মত্যাগের মাধ্যমে ৫ আগস্ট পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের।
গণঅভ্যুত্থানে ১৩ শহীদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষরোপনসহ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। এছাড়া তাদের অবদান যাতে মানুষ ভুলে না যায় এবং তাদের পরিবারের পাশে যাতে প্রশাসন থাকে তা নিয়ে সোচ্চার আছে জনগণ।
Tags: জুলাই গণঅভ্যুত্থান, জুলাই শহীদ