1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
                   
                       

শাহজাদপুরে অবৈধ দখলমুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
159

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার বনপাড়া থেকে কান্দাপাড়া পর্যন্ত রাস্তা মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় জহুরুল ইসলাম, বাবু মিয়া, মিজানুর রহমান, আলিম বিশ্বাস, আলপনা খাতুন, আলম মিয়া প্রমুখ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ চলাচল করে আসছিল। কিন্তু একটি প্রভাবশালী মহল সরকারি রাস্তার ওপর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করায় চলাচল এখন প্রায় বন্ধ হয়ে গেছে।

বক্তারা জানান, সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ১৪ ফুট চওড়া ও ৭০০ ফুট দীর্ঘ এ রাস্তাটি একাধিকবার মাপজরিপ করে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেওয়া হলেও তা আজও কার্যকর হয়নি। এতে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এমনকি কেউ মারা গেলে লাশ নেওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তারা আরও বলেন, এর আগেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাপজরিপ শেষে একটি স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল এবং বহুতল ভবনের মালিককে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রভাবশালী ওই ব্যক্তি নির্দেশ মানেননি।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে দ্বারিয়াপুর বাজার এলাকার সড়ক প্রদক্ষিণ করে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত