1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

শাহজাদপুরে নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে জেলের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
61

শাহজাদপুর উপজেলায় দুই নৌকার জেলেদের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বিমল হালদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোহালা নদীতে জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। এতে বিমল হালদার মাথায় আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শুক্রবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হয়। দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বিমল হালদার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হালদারপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষ হরেন হালদার, প্রবাস হালদার ও রিপন হালদারের নাম উঠে এসেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত