1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
67

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। তিনি উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টেম্বর বিকেলে বিশেষ অভিযানে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১২ সালের ২৩ আগস্ট একই এলাকার মো. ওসমান গনি শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সিরাজগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত গত ২৭ আগস্ট রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হয়ে সেলিম রেজা যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে র‍্যাবের অভিযানে ধরা পড়েন। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত