1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে সমাজসেবীদের মিলনমেলা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
337

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে এক হৃদ্যতাপূর্ণ চা-আড্ডায় জেলার মানবিক ও সমাজসেবী তরুণদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সবাই নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাজগঞ্জ ইকোনমিক জোন
আড্ডার আয়োজক ও সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন বলেন, “মানবিক ও সমাজসেবী কাজগুলোকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে হবে। তরুণদের শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা।”

এছাড়া তিনি ইকোনমিক জোনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা বলেন।

স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের আয়োজন তাদের নতুন অনুপ্রেরণা দিয়েছে। তারা ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার করেন।

সমাজসেবী মামুন বিশ্বাস, রফিকুল ইসলাম মানিক (মানিক চিত্রপুরী), শাহবাজ খান সানি, রজ্জব শেখ, জিল্লুর তালুকদার, আসলাম উদ্দিন, টুক্কু মোক্তারসহ বিভিন্ন উপজেলার সেচ্ছাসেবীরা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ইকোনমিক জোনের সঙ্গে সেচ্ছাসেবীদের সম্পর্ক বজায় রাখার উদ্যোগ নিতে পরামর্শ দেন।

উপস্থিত বক্তারা সিরাজগঞ্জকে একটি মানবিক ও উন্নয়নমুখী জেলায় গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সৌহার্দ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিনিময়ের এক প্রাণবন্ত আয়োজন।
সিরাজগঞ্জ ইকোনমিক জোন

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত