1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জ ইকোনোমিক জোন
255

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে পবিত্র রমজান উপলক্ষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জোনের সফলতা কামনার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

গত শনিবার (৭ মার্চ) সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সাইট অফিসে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। দোয়া ও ইফতার মাহফিলে জেলার ব্যবসায়ী প্রতিনিধি, রাজনীতিবিদ এবং সাংবাদিকরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে শেখ মনোয়ার হোসেন বলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন পুরোপুরি বেসরকারি একটি উদ্যোগ। সরকারের নীতিগত ও কাঠামোগত সহযোগিতা থাকলেও এই প্রকল্পের সব ধরনের আর্থিক আয়োজন করতে হয় বেসরকারি উদ্যোক্তাদের। এরপরও এই শিল্প উদ্যোগের মূল লক্ষ্য হলো সিরাজগঞ্জের মানুষ এবং বৃহত্তর উত্তরবঙ্গের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

তিনি বলেন, যে স্বপ্ন ও বিশ্বাস নিয়ে এই ইকোনমিক জোন গড়ে উঠছে, তা সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সিরাজগঞ্জসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পাবে।
সিরাজগঞ্জ ইকোনোমিক জোন
ইকোনমিক জোনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে স্থানীয় পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান শেখ মনোয়ার হোসেন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা দরকার। এলাকার কোথাও কোনো নেতিবাচক বিষয় চোখে পড়লে তা দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষের নজরে আনার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ইফতার মাহফিল
দোয়া মাহফিলে অংশ নেওয়া অতিথিরা সিরাজগঞ্জ ইকোনমিক জোন প্রকল্পের সফলতা কামনা করেন এবং এটিকে বৃহত্তর স্বার্থে বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং এলাকার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত