1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
76

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ ও ডিসপ্লের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া মোবাইল আসক্তি থেকে দূরে থাকা এবং সাঁতারের দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. হারুনর রশীদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আতিকুর রহমান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলালসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক রিপন মিয়া। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত