1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

হাটিকুমরুল গোল চত্বরে অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
হাটিকুমরুল গোল চত্বরে অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
38

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমড়ুল গোল চত্বরে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে আজ রোববার সকাল দশটা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। প্রায় দুই ঘন্টা ধরে তারা সেখানে অবস্থান করছেন।

এ মহাসড়কটি ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের পথ।

এর আগে, গত বৃহস্পতিবার ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন করে ওই কর্মসূচির ঘোষণা দেন তারা।

গত ২৬শে জুলাই থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করলেও এবার তারা হাটিকুমরুল গোলচত্বরে ব্লকেড কর্মসূচি করেছে।

২০১৬ সালের ২৬শে জুলাই প্রতিষ্ঠা করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রায় নয় বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করা হয়। তবে ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগ রয়েছে। এসব বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত