সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস এলাকার জমি থেকে বালু তোলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শুরুর আগে শিক্ষার্থীরা শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অস্থায়ী একাডেমিক ভবন-৩ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহজাদপুর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা। গত ১৭ আগস্ট একনেক সভায় শর্তসাপেক্ষে বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে এলাকাটি চলনবিলের অংশ হওয়ায় পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, শিক্ষার্থীরা জিডি করেছেন এবং ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও কামরুজ্জামান বলেন, স্মারকলিপি পাওয়ার পর অভিযানে গিয়ে বালু তোলার দায়ে হোসেন আলী নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ক্যাম্পাস এলাকায় বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রকল্পের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এবং চলনবিলের পরিবেশও হুমকির মুখে পড়বে।
202
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস এলাকার জমি থেকে বালু তোলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শুরুর আগে শিক্ষার্থীরা শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অস্থায়ী একাডেমিক ভবন-৩ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহজাদপুর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
গত ১৭ আগস্ট একনেক সভায় শর্তসাপেক্ষে বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে এলাকাটি চলনবিলের অংশ হওয়ায় পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, শিক্ষার্থীরা জিডি করেছেন এবং ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনও কামরুজ্জামান বলেন, স্মারকলিপি পাওয়ার পর অভিযানে গিয়ে বালু তোলার দায়ে হোসেন আলী নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ক্যাম্পাস এলাকায় বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রকল্পের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এবং চলনবিলের পরিবেশও হুমকির মুখে পড়বে।