1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
61

“উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে,
মোর চিত্তমাঝে
চিরনূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ।”

এই আহ্বানকে সামনে রেখেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে আজ থেকে এ আয়োজনের সূচনা হয়।

প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মঞ্জুর।

উদ্বোধনী পর্বে বক্তারা রবীন্দ্রনাথের সাহিত্য, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁরা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও জীবনযাত্রায় পরিবর্তন এলেও রবীন্দ্রচিন্তার আবেদন আজও অমলিন। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা এবং সৃজনশীলতার বিকাশে রবীন্দ্রনাথের সাহিত্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

অনুষ্ঠানস্থলে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী, সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতিতে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসংগীত পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতা। আয়োজকরা জানিয়েছেন, আগামী দুই দিনেও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য। রবীন্দ্র কাব্যসুধা ও চেতনার আলোয় প্রাত্যহিক জীবন উদ্ভাসিত হোক—এই প্রত্যাশাই উচ্চারিত হয়েছে আয়োজনে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত