1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

রোপা আমনে সেচের কাজে অর্থের ঘাটতিতে সিরাজগঞ্জের কৃষক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সেচের পানি
218

সিরাজগঞ্জ জেলায় রোপা আমন ধান আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। জেলার বিভিন্ন মাঠে এখনো চারা রোপণ চলছে, কোথাও আবার আগাম জাতের ধানে আগাছা পরিষ্কার ও সেচ দেওয়ার কাজও জোরেশোরে চলছে। তবে হাতে নগদ টাকার ঘাটতি থাকায় অনেক কৃষক সমস্যায় পড়ছেন, আবার অনেকে আগাম ফসল ভাগাভাগির চুক্তিতে যাচ্ছেন।

জেলা কৃষি অফিস জানায়, এ মৌসুমে সিরাজগঞ্জে ৭৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হচ্ছে। কৃষকেরা এবার বেশি ফলনশীল জাতের চারা রোপণ করেছেন।

কৃষকেরা জানিয়েছেন, আমন মৌসুমে হাতে নগদ টাকা না থাকায় সেচের খরচ ফসলের ভাগ দিয়ে মেটাতে তারা বেশি আগ্রহী। অনেক ক্ষেত্রে জমির ধানের সিকি ভাগ বা চার ভাগের এক ভাগ সেচ বাবদ মেশিন মালিককে দেওয়ার শর্তে পানি সরবরাহ করা হচ্ছে। এতে নগদ অর্থের চাপ কমে যায়।

একজন কৃষক বলেন, “ধান কাটার পর সেচের ভাগ মেটানো সহজ হয়। নগদ টাকা না থাকায় এ ব্যবস্থা আমাদের জন্য ভালো।”

অন্যদিকে, এক সেচ মেশিন মালিক জানান, “প্রায় একশ বিঘা জমিতে আমি পানি সেচ দিচ্ছি। মৌসুমে নিয়মিত সেচ দিতে হয়। এজন্য আমরা চার ভাগের এক ভাগ ধান নিই। তবে বিদ্যুতের দাম বাড়লেও ভাগ আর বাড়াইনি।” তিনি আরও বলেন, “কৃষকের ফসল নষ্ট হলেও আমরা আলাদা খরচ দাবি করি না।”
সেচের পানি
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন জানান, এবারের মৌসুমে সিরাজগঞ্জ জেলায় মোট ৭৫ হাজার হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকেরা রোপা আমন ধানের পরিচর্যা কাজে ব্যস্ত এখন । আমরা কৃষকদের নানা ধরণের পরামর্শ দিয়ে আসছি।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত