1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি, ভোগান্তির শঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
80

সিরাজগঞ্জসহ সারাদেশে বিদ্যুৎ সেবায় অচলাবস্থার শঙ্কা দেখা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে। এরফলে গ্রাহকরা বিদ্যুৎ পেতে চরম ভোগান্তির শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে সিরাজগঞ্জসহ দেশের সব অফিসে এ কর্মবিরতি কার্যকর হয়েছে। এতে জরুরি মেরামত, লাইন সংযোগ, বিল আদায়সহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সাধারণ ভোক্তারা বলছেন, বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় হলে তাদের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারণে পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি) গ্রাহকদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম, নন-স্ট্যান্ডার্ড লাইন নির্মাণ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার ফলে জনসাধারণ ভোগান্তিতে পড়ছে। অথচ দায়ভার বহন করতে হচ্ছে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের।

তারা আরও বলেন, ২০২৪ সাল থেকে আন্দোলন চালালেও সমাধান হয়নি। বিদ্যুৎ বিভাগ নানা সময় কমিটি গঠন করলেও রিপোর্ট দাখিলে গড়িমসি এবং বাস্তবায়নের অনীহা থাকায় ক্ষোভ বাড়ছে। এমনকি ডিসি সম্মেলন-২০২৫ এ বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণের প্রস্তাব থাকলেও তা কার্যকর হয়নি।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহে কোনো বিপর্যয় দেখা দিলে তার সম্পূর্ণ দায়ভার থাকবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওপর।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত