1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
94

সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘রেল বাঁচাও আন্দোলন’। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বাজার স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা রায়পুরে রেল জংশন স্থাপনের দাবি জানান। একই সঙ্গে এলাকার রেল যোগাযোগের উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

‘রেল বাঁচাও আন্দোলন’ সূত্রে জানা গেছে, রায়পুরে রেল জংশন স্থাপনের দাবিতে জনমত গঠনে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর অংশ হিসেবে সংস্কৃতি সংগঠন, আইনজীবী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, শুধু কর্মসূচি পালন নয়, রায়পুরে রেল জংশনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং বৃহত্তর জনমত গঠনের কাজও চালিয়ে যাচ্ছেন তারা।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

01

02

Tags:

94
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত