1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
72

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেও খুব একটা আগ্রহ দেখা যায়নি সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মধ্যে। কারাগারে থাকা ১ হাজার ৪৮ জন বন্দীর মধ্যে মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যা মোট বন্দীর মাত্র ১ দশমিক ১৪ শতাংশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা কারা সূত্র জানায়, বর্তমানে কারাগারে বন্দীর সংখ্যা ১ হাজার ৪৮ জন। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এদের মধ্যে ১১ জন সিরাজগঞ্জ জেলার ভোটার এবং একজন টাঙ্গাইল জেলার ভোটার।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়, যা শেষ হয় গত ৫ জানুয়ারি রাত ১২টায়। এ সময়ের মধ্যে সিরাজগঞ্জ জেলার মোট ৫৫ জন কারাবন্দী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী প্রবাসীদের পাশাপাশি কারাবন্দীদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোটাধিকার থাকলেও অতীতে কারাগারে আটক বন্দীরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দীদের ভোটাধিকার নেই; তবে যাদের বিরুদ্ধে এখনো সাজা ঘোষণা হয়নি, কেবল তারাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আগ্রহী বন্দীদের কারা কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করতে হয়, এরপর নির্বাচন কমিশন ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায় বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দীদের ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা রোল কলের মাধ্যমে বন্দীদের বিষয়টি জানাই। তবে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছেন মাত্র ১২ জন।

জেল সুপার এএসএম কামরুল হুদা জানান, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সব বন্দীকে পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য উৎসাহিত করা হয়েছিল। তবে এনআইডি সংক্রান্ত জটিলতা এবং জামিনে মুক্তির সম্ভাবনার মতো কারণে অনেক বন্দি আগ্রহ দেখাননি।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলার মোট ৫৫ জন কারাবন্দী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দীদের পাশাপাশি দেশের অন্যান্য কারাগারে থাকা সিরাজগঞ্জ জেলার ভোটাররাও অন্তর্ভুক্ত রয়েছেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত