1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

ফুলজোড় নদীতে নৌকাবাইচে হাজারো মানুষের উল্লাস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
119

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদী রোববার বিকেলে যেনো উৎসবের নগরীতে পরিণত হয়। নদীর দুই তীরে কয়েক কিলোমিটার জুড়ে ভিড় জমায় হাজারো দর্শক। বাদ্য-বাজনার তালে তালে বৈঠা চালাতে চালাতে নৌকার মাঝিদের জারি ও সারিগান, আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারদিক। প্রাণবন্ত এই পরিবেশে শুরু হয় রামকান্তপুর ঘাটের বার্ষিক পানসি নৌকাবাইচ প্রতিযোগিতা।

রামকান্তপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা চার দিনব্যাপী চলবে। এর তৃতীয় দিনে রোববার ১৪টি পানসি অংশ নেয়। এ বছর আয়োজকদের আমন্ত্রণে দেশের বিভিন্ন জেলা থেকে ৪০টি পানসি নৌকা দলকে প্রতিযোগিতায় আহ্বান জানানো হয়েছে।

ইতোমধ্যেই পাবনা ও সিরাজগঞ্জের কয়েকটি নামকরা পানসি দল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে– শেরে বাংলা ভিটাপাড়া, কৈবর্ত্তগাতী নিউ একতা, নিউ শেরে বাংলা ভিটাপাড়া, নিউ উড়ন্ত বলাকা, নিউ একতা চ্যালেঞ্জার, বস্তাল একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, নিউ বাংলার বাঘ, নিউ শাড়ির ভিটা এক্সেস, এলংজানী এস, দুরন্ত গোহালা, বিজয় বাংলা প্রভৃতি।
নৌকাবাইচ
পূর্ব দেলুয়া গ্রামের বিজয় বাংলা পানসি নৌকার বাইচাল কাওসার আহমেদ জানান, প্রায় ২০ বছর ধরে তারা বৈঠা চালাচ্ছেন। জারি-সারি গানের তালে বৈঠা মারতে গিয়ে হাজারো দর্শকের উল্লাস শুনে এক অনন্য অভিজ্ঞতা হয় তাদের। তাদের ভাষায়—“পুরস্কার নিয়ে বাড়ি ফেরা যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না।”

বাইচের নিয়মিত দর্শক তাজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই এই নদীতে নৌকাবাইচ দেখে আসছেন। নদীর দুই পাড়ে মানুষের ভিড় আর মাঝিদের সম্মিলিত সুরে বৈঠা চালানোর দৃশ্য সত্যিই মন ভরিয়ে দেয়। শ্রীবাড়ীর আলী হোসেন, নাজিম উদ্দিন ও ভাবকি গ্রামের নবীও জানান, যেখানেই নৌকাবাইচের খবর পান সেখানেই ছুটে যান।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার হোসেন জানান, আগের মতো সর্বত্র এখন আর নৌকাবাইচ হয় না। তবে রামকান্তপুর ও কালীগঞ্জের মানুষ এ ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন। এ আয়োজনে প্রতিদিন ১০-১৫ হাজার মানুষের সমাগম প্রমাণ করে, নৌকাবাইচ এখনো গ্রামীণ বিনোদনের এক অনন্য মাধ্যম।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত