1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

ওলামা দলের নির্বাচনী পরিচালনা অফিস উদ্বোধন করলেন জাভেদ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
63

সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের হোসেনপুর দক্ষিণ খলিফা পাড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাচনী পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর আংশিক ও কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ অফিস উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশীর জ্যেষ্ঠ সন্তান ও ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাতিজা জাভেদ হাসান মাহমুদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রাশেদ খান লেবু, জেলা বিএনপির সদস্য রাশেদুল হাসান আজাদ, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক লতিফুর রহমান লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মায়নুল ইসলাম রাষ্ট্র, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এলাকার মুরুব্বি, ওলামা দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ওলামা দলের এই অফিস নির্বাচনী প্রচারণাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত