1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সরকারি লোগো
136

সিরাজগঞ্জের দু’টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সারাদেশে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ করা হয়েছে।

২৬ নভেম্বর তারিখে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী,উল্লাপাড়া উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. টি.এম. আরিয়ান (আগের কর্মস্থল ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়) এবং রায়গঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হালিম পাটোয়ারী (আগের কর্মস্থল সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া)।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত আদেশে বলা হয়, দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং মাঠ প্রশাসনের সেবা কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতে নিয়মিতভাবে বিভিন্ন উপজেলায় কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে নতুন দুই ইউএনওকে পদায়ন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, নতুন কর্মকর্তাদের যোগদানের পর স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, জনসেবা, আইন-শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

শিগগিরই তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত