1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
68

তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের মেধার বিকাশে সহায়তা করতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করে ভবিষ্যতে রাষ্ট্রীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

তিনি বলেন, তৃণমূল থেকেই জাতীয় দলের ভবিষ্যৎ তারকারা উঠে আসে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা পেলে এসব কিশোর-কিশোরীরাই একদিন দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

তিনি ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ায়।

ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত