1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে মন্দিরে চুরি: দুই ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
123

সিরাজগঞ্জ শহরের একটি মন্দির থেকে চুরির ঘটনায় মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার হয়েছে চুরি যাওয়া পিতলের প্রদীপও।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে শহরের ২ নম্বর খলিপা পট্টি ও মাড়োয়ারি পট্টি দুর্গামাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৪টার দিকে থানায় মামলা হয়। মামলার পর সন্ধ্যা ৬টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—পুরাতন ভাঙ্গাবাড়ি মসজিদপাড়া এলাকার মো. আখতারের ছেলে মো. খোকন এবং নবদ্বীপ পুল এলাকার বাসিন্দা ও নিপা এন্টারপ্রাইজ ভাঙ্গারি দোকানের মালিক মোহাম্মদ নজরুল ইসলাম।

মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে খোকনকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে চুরির দায় স্বীকার করে জানায় যে, প্রদীপটি সে স্থানীয় ভাঙারি দোকানে বিক্রি করেছে। তার দেওয়া তথ্যে নিপা এন্টারপ্রাইজ থেকে প্রদীপ উদ্ধার করা হয় এবং দোকান মালিক নজরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বলেন, “মামলা দায়েরের পর সিসিটিভি দেখে খোকনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া প্রদীপ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত