1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

কাজীপুরে থেমে থাকা মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
99

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় তৌহিদুল ইসলাম সম্রাট নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় নিজের মোটরসাইকেল রাস্তার পাশে থামিয়ে সামনের দিকে বসেছিলেন হাটশিরা লক্ষীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষক সম্রাট (৩১)। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত সম্রাট চরভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি নূরে আলম জানান, দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে গেলেও যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত