সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৫ নেতা পদত্যাগ করেছেন। উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে একত্রিত হয়ে তারা সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
পদত্যাগকারীরা বলেন, এ ব্যাপারে তাদের কেউ কোনো ধরনের চাপ প্রদান করেনি। আমরা আমাদের ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি।
প্রসঙ্গত, পদত্যাগকারীরা চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।
Tags: আওয়ামী লীগ, পদত্যাগ