1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

কামারখন্দে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
101

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়। প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আবাদ করার জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা রতনচন্দ্র বর্মন, যিনি এ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নের কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভদ্রঘাট ইউনিয়নের ২৫ জন, ঝাঐল ইউনিয়নের ২৫ জন, জামতৈল ইউনিয়নের ২৫ জন এবং রায়দৌলতপুর ইউনিয়নের ২৫ জন কৃষক বিনামূল্যে এ বীজ ও সার পেয়েছেন।

কামারখন্দ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কার্যক্রম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই আবাদে আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত