সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত প্রমাণে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদল নেতা মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান ও সদস্য সচিব মো. তানভীর ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম বলেন, “মুন্না সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। কোনো অন্যায় আমরা মেনে নেব না।” উল্লেখ্য, জনতার আলো পত্রিকার সাংবাদিক রুবেল তালুকদার পত্রিকায় তার অপকর্ম প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে মুন্না সরকার তাকে অপহরণ করেন। পরে সেনাবাহিনীর তৎপরতায় সাংবাদিককে উদ্ধার করা হয়।
263
সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত প্রমাণে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদল নেতা মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান ও সদস্য সচিব মো. তানভীর ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম বলেন, “মুন্না সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। কোনো অন্যায় আমরা মেনে নেব না।”
উল্লেখ্য, জনতার আলো পত্রিকার সাংবাদিক রুবেল তালুকদার পত্রিকায় তার অপকর্ম প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে মুন্না সরকার তাকে অপহরণ করেন। পরে সেনাবাহিনীর তৎপরতায় সাংবাদিককে উদ্ধার করা হয়।