1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
46

গাজীপুরের সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সাংবাদিক ওমর ফারুক।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাগর বসাক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন রাজা প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। সর্বশেষ দুদিন আগে দিবালোকে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও জোর দাবি তোলেন তারা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত