সিরাজগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টায় শহরের মুজিব সড়কের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া জেলা কেন্দ্রীয় মন্দিরে সিরাজগঞ্জ সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ। “ধর্ম যার যার, উৎসব সবার”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ডা. নিত্য রঞ্জন পাল এবং সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা। রুমানা মাহমুদ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি সব ধর্মের মানুষকে সম্মান করে। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই-বোন ও এই দেশের নাগরিক। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা সব ধর্মীয় সম্প্রদায়কে সম্মানিত করি।” তিনি আরও জানান, জন্মাষ্টমী উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। জন্মাষ্টমী সিরাজগঞ্জে সাংস্কৃতিক আয়োজন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুণ, দপ্তর সম্পাদক সন্টু গুণ, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুণ্ডুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
61
সিরাজগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টায় শহরের মুজিব সড়কের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া জেলা কেন্দ্রীয় মন্দিরে সিরাজগঞ্জ সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।
“ধর্ম যার যার, উৎসব সবার”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ডা. নিত্য রঞ্জন পাল এবং সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা।
রুমানা মাহমুদ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি সব ধর্মের মানুষকে সম্মান করে। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই-বোন ও এই দেশের নাগরিক। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা সব ধর্মীয় সম্প্রদায়কে সম্মানিত করি।”
তিনি আরও জানান, জন্মাষ্টমী উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত।
জন্মাষ্টমী সিরাজগঞ্জে সাংস্কৃতিক আয়োজন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস।
এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুণ, দপ্তর সম্পাদক সন্টু গুণ, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুণ্ডুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।